রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার ঢাকার একাংশে গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেট্রোরেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তরের কারণে মঙ্গলবার রাজধানীর অধিকাংশ জায়গায় গ্যাস থাকবে না। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

শনিবার সারাদিন ভোগান্তির পর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে টানা ১২ ঘণ্টা রামপুরা, বনশ্রী, শান্তিনগর, কাকরাইল, গুলিস্থান, তেজগাঁও, ধানমন্ডি, আজিমপুর ও মিরপুরের একাংশে চুলা জ্বলবে না।

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, মঙ্গলবার মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের পর টাই-ইন কাজ চলবে। এদিন ঢাকার প্রায় অর্ধেক অংশজুড়ে গ্যাসের চাপ কমবে। অনেক জায়গায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ।

রামপুরা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও পুরান ঢাকার পুরো এলাকা।

-এএ