বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘স্কুলে ধর্মশিক্ষক ব্রিটিশ ও বঙ্গবন্ধুর আমলেও ছিল; এখনো জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে প্রায় ৬৫ হাজার প্রাথমিক স্কুল রয়েছে। তাতে অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। অথচ তাদের ধর্ম শিক্ষা দিচ্ছেন স্কুলের সাধারণ শিক্ষক। কোনো কোনো ক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীরও ইসলাম পড়ানো ঘটনা রয়েছে।

সম্প্রতি ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন কওমি মাদরাসার ছাত্রদের প্রাইমারি স্কুলের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেছেন। দাবি জানিয়েছেন দেশের উলামায়ে কেরামগণও।

এ বিষয়ে শিক্ষাবিদ আলেম ও সাংবাদিক মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর সঙ্গে কথা বলেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

তিনি বলেন, নান্দাইলের এমপি আনোয়ার আবেদিন খান তুহিন সংসদে কওমী মাদরাসার শিক্ষার্থীদের স্কুলের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের কথা বলেছেন। এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম ১৯৯৬ তে ক্ষমতায় আসেন তখন এক সম্মেলনে বলেছিলেন, ৭০হাজার প্রাইমারি স্কুলে আলেম নিয়োগ দিবেন। এটা ওনার ওয়াদা।

বৃটিশ আমলে স্কুল-কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক ছিল। তাদের মৌলবি স্যার বলে ডাকা হত। এ মৌলবি স্যাররা ছেলেদের আমল-আখলাক, নামাজ, রোজা শিক্ষা দিত। তারপর সেটা চলে গেল। প্রধানমন্ত্রীর যে সমাজ গঠনের নীতি তা তার সহায়ক।

প্রতিটি জায়গায় নিজ নিজ ধর্মের শিক্ষা স্কুলে দেয়া হয়। শুধু মাত্র নাস্তিক্যবাদ ও পশ্চিমারা (ধর্ম) বলে, শিক্ষার্থীদের ধর্ম শিক্ষা দেয়া যাবে না। তারা বড় হয়ে ধর্ম বেছে নিবে, তাদের ওপর ধর্ম চাপিয়ে দেয়া যাবে না।

কিন্তু কেন? একজন ছেলেকে নীতি নৈতিকতা শিক্ষা দিলে, আদব-কায়দা, মানবতা, মূল্যবোধ শিক্ষা দিলে সমস্যা কোথায়।

এ শিক্ষা ব্যবস্থা বৃটিশ আমলে ছিল, পাকিস্তানি আমলে ছিল, বঙ্গবন্ধুর আমলেও ছিল। পরে কোনো সরকারের আমলে নাস্তিকমনা শিক্ষামন্ত্রী এসে এটা পরিবর্তন করেছে।

প্রধানমন্ত্রী সকল স্তরে ধর্মীয় নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করেছেন। তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষার কথা বলেছেন। কারণ, ধর্মীয় শিক্ষা হলে তখন শুধু কুরআন পড়ে, কিন্তু কুরআনের নৈতিক শিক্ষা অর্জন করে না।

আর ধর্মী