রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কারাগারে মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদ খালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দু’জামায়াতকর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের টের পেয়ে পালিয়ে যান বলে মামলার বাদি এজাহারে দাবি করেন। আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরদিন ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদি হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুল্লাসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।

উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

আরআর