শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জৌলুস হারাতে বসেছে নির্বাচন: মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান বিরোধীদল অংশগ্রহণ করছে না। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। উপজেলা নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে না, এই সত্যকে মেনে নিয়েই নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য শব্দ দু’টির উজ্জ্বলতা থাকে না। এরপরও আনুষ্ঠানিকতার কারণে নির্বাচন করে যেতে হয়।

আমি মনে করি, পরিস্থিতি যাই হোক না কেন, নির্বাচনের মৌলিক কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বপালনের কোনো শিথিলতা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ