রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। প্রায় ২ যুগ পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি, জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত। নিজ নিজ হলে এই ভোটগ্রহণ চলবে। আগামীকাল ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯২৪ সালে ডাকসুর প্রথম কার্যক্রম শুরু। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পূর্বপর্যন্ত প্রায় নিয়মিতই ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। প্রতিবছর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলেও ১৯৯০ সালের পর আর কোনো নির্বাচন হয়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ