রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার ধানমন্ডিতে প্রাইভেটকার ও বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে একটি প্রাইভেটকার ও বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ (বুধবার) বেলা ৩টা ৩৫ মিনিটে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, সড়কের একটি ম্যানহোলে শ্রমিকরা কাজ করছিল। গাড়িগুলো চলাচলের কারণে গরম থাকে। গরম ইঞ্জিনে ম্যানহোলের গ্যাস একত্রিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ