রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

'শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরই সচেতন হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি আরো বলেন, এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে সেখানে বাস করে ৩ থেকে ৪ হাজার জন।

আমাদের এই শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। আপনাদের একটু সচেতনতাই পারে শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে।

আজ বুধবার রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, এফবিসিসিআই’র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার।

সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ