শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘সাংবাদিকদের কোর্ট রুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের কোর্ট রুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সুসজ্জিত কার্যালয় উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলআরএফ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আজকে আপনাদের একটা বসার জন্য স্থান সংকুলান হয়েছে। এটা দেখে খুবই আনন্দিত।

আদালত অঙ্গনে সাংবাদিকতার বিষয়ে তুরস্কের একটি সেমিনারের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এখন সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমি তুরস্কের আঙ্কারা শহরে গিয়েছিলাম, একটা সেমিনারে এটেন্ড করতে। সেখানে একটা টপিক ছিল যে, বিচার বিভাগের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সির জন্য সাংবাদিকদের কোর্ট রুমে অ্যালাউ করতে হবে।

তিনি আরো বলেন, এটা এখন ইন্টারন্যাশনালি ইস্টাবলিশড, যারা সাংবাদিক তাদের কোর্ট অঙ্গনে ও কোর্ট রুমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে-বিচার বিভাগের স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির জন্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ