রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চকবাজারের ঘটনায় বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮১ জনের মৃত্যুর ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির উদ্যোগে শুক্রবার সারা দেশের সকল মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পরেরদিন নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন।

আজ বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গতরাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৮০ জনের অধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশব্যাপী সকল মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশবাসীসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আগামী ২৩ ফেব্রুয়ারি (শনিবার) নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী ঐদিন বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ