রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই ) দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চকবাজার থানায় এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

ভয়াবহ আগুন থেকে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

কেমিক্যালের কারণেই ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্টে কর্নেলে জুলফিকার রহমান।

তিনি জানান, ফাঁকা বাড়ির জিনিস দিয়ে আগুন এতক্ষণ টিকে থাকার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ