রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

চকবাজার আগুনে নোয়াখালীর ১৩ জন, এলাকায় শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারে অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনায় শোকে মুহ্যমান পরিবারের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার সকাল থেকে স্ব স্ব এলাকার নিহতদের কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে লাশ বাড়ি পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে বাসাত ভারি হয়ে উঠে।

এদিকে চকবাজার ট্যাজেডিতে নিহতদের মধ্যে নোয়াখালীর ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক তন্ময় দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী নিহতদের নাম আসে।
১. কামাল হোসেন, পিতা- নুর মোহাম্মদ, গ্রাম মুজাহিদপুর, উপজেলা বেগমগঞ্জ
২. মোশাররফ হোসেন, পিতা-মাহফুজুর রহমান, গ্রাম-হরিদ বল্লবপুর, উপজেলা-বেগমগঞ্জ
৩. আলী হোসেন, পিতা-বুলু মিয়া, গ্রাম-পশ্চিম নাটেশ্বর

৪. হেলাল হোসেন, পিতা- সৈয়দ আহম্মদ, গ্রাম-পূর্ব নাটেশ্বর
৫. সিদ্দিক উল্লাহ, পিতা- মৃত সুরুজ মিয়া, গ্রাম-পূর্ব নাটেশ্বর
৬. মাসুদ রানা, পিতা সাহেব উল্লাহ, গ্রাম-ঘোষকামতা
৭. মাহবুবুর রহমান রাজু, পিতা-সাহেব উল্লাহ,

৮. আয়েশা খাতুন, স্বামী রফিকুল মিয়া, গ্রাম চাঁনগাঁও
৯. আবদুর রহিম, পিতা-আলী আজ্জম, গ্রাম-ওয়াসেকপুর
১০. জসিম উদ্দিন, পিতা-শহীদুল হক, গ্রাম-চর এলাহী, উপজেলা- কোম্পানীগঞ্জ

১১. নাছির উদ্দিন, পিতা-গাউস মিয়া, গ্রাম নাটেশ্বর
১২. আনোয়ার হোসেন মঞ্জু, পিতা-সিরাজ মিয়া, গ্রাম-দৌলতপুর এবং
১৩. শাহাদাত উল্লা হিরা, পিতা-মৃত মমিন উল্লা, গ্রাম-মির্জা নগর।

নিহতদের মধ্যে সকাল ৮টায় পূর্ব নাটেশ্বর গ্রামের হেলাল উদ্দিন, ৯টায় ঘোষকামতা গ্রামের মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা বেগমগঞ্জের মুজাহেদপুরে কামাল হোসেন, কোম্পানীগঞ্জের জসিম উদ্দিন ও রাত ৩টার দিকে পশ্চিম নাটেরশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেনেরও দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া দিনের বিভিন্ন সময়ে বাকীদের জানাজা সম্পন্ন হবে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ