রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

চরখরিচার জামিয়া মাহমুদিয়ায় চলছে বার্ষিক মাহিফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোমেনশাহী জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিল শুরু হয়েছে। চলবে রাত অবধি।

আজ শুক্রবার সকাল ৯ টায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মাঠে এ মাহফিল শুরু হয়। এতে উপস্থিত হয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

খতমে কুরআন, খতমে বুখারী ও আখেরি মােনাজাত পরিচালনা করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা গুলশান আজাদ মসজিদের খতিব, বেফাকের সহ সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ও জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ।

জানা যায়, তিনি মাদরাসার পাশেই অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক গম্বুজের মসজিদে (মদীনা মসজিদ) জুমার নামাজ পড়াবেন। এরপর সেখানে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাতে রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হবে।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান মাহফিল পরিচালনায় রয়েছেন।

দীনি এ মাহফিলে সুন্নতের আমল, ঈমান আকিদা বিষয়ে আলোচনা পেশ করবেন বক্তাগণ। মাহফিল উপলক্ষ্যে ময়মনসিংহসহ ঢাকা ও আশপাশের উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

খতবে কুরআন ও খতবে বুখারি উপলক্ষে আয়োজিত এ মাহফিল চলবে আজ মধ্যরাত অবধি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ