রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ‘সবুজ সংকেত’ তারেকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। দাবি না মানা হলেও নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে ‘সবুজ সংকেত’ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার ছাত্রদলের প্যানেল নির্ধারণ করা হতে পারে। সংগঠনটির একাধিক সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।

ডাকসু নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এ সব বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে অংশ নেন তারেক রহমান। এতে তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ ও প্যানেল দেয়ার বিষয়ে সবুজ সংকেত দেন।

সূত্রগুলো জানিয়েছে, বৈঠকগুলো বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ছাত্রদলের বর্তমান নেতারা বক্তব্য রাখেন। পরে ডাকসু নির্বাচন নিয়ে নীতিগত সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ