রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে যায় তারা। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা এ কমিটির।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, ‘আমরা তদন্ত কমিটি আজকে সকালে এখানে এসেছি। সবার সঙ্গে কথা বলেছি এবং এখানকার সবকিছু দেখেছি। এখন তদন্ত শুরু করবো।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ হবে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ খুঁজে বের করা। এছাড়া আগামীতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেওয়া।’

আগে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখিনি এবার দেখবে কিনা জনতে চাইলে- তিনি বলেন, ‘অবশ্যই আলোর মুখ দেখবে। এজন্যই আমরা এখানে এসেছি, সবার সঙ্গে কথা বলছি।’

-এটি