রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লাশের পরিচয় শনাক্তে সজনদের ডিএনএ পরীক্ষা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে তাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের মরদেহের নমুনা সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে সিআইডি’র একটি দল। পরে তারা নমুনা সংগ্রহ শুরু করে।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৬ জনের লাশ শনাক্ত করা হয়েছে। শনাক্তকৃত লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে। বাকি ২১টি মরদেহ শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া শেষ করা যায়নি।

এ বিষয়ে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত বলেন, আমরা এখন বাকি ২১ মরদেহ থেকে ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো। পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো। এবং তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, যেসকল আত্মীয়-স্বজন তাদের স্বজনদের পাননি তাদের ডিএনএ টেস্ট করার পর মরদেহ হস্তান্তর করা হবে। ঢাকা মেডিকেলের ফ্রিজের সংকট থাকায় মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হাসপাতালের ব্রিজে রাখা হবে।

যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন তাদের রক্ত, দাঁত এবং হাতসহ বিভিন্ন অঙ্গ-পতঙ্গ সংগ্রহ করা হয়েছে। যদি রক্তের মাধ্যমে মিলে যায় তাহলে ৩-৪ দিন সময় লাগতে পারে আর যদি দাঁত এবং হাতসহ বিভিন্ন অঙ্গ-পতঙ্গ টেস্ট করতে হয় তাহলে ৭-১০ দিন পর্যন্ত সময় লাগবে পারে বলে জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ