রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগুনে ক্ষতিগ্রস্তদের ‘সাধ্যমতো’ সাহায্য করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ‘সাধ্যমতো’ সহায়তার আশ্বাস দিয়েছে বিএনপি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দল হিসেবে অত্যন্ত প্রতিকূল অবস্থায় বিএনপি। তবুও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো এবং সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।’

তার অভিযোগ, ‘সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। সরকারের কোনো জাবাবদিহিতা নেই। সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।’

এসময় আরও ছিলেন– বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ