রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে হামিদ (৪১) নামে এক রোহিঙ্গা চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় হাসান আলী নামে আরও এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড চালায় তা বের করতে পারেনি পুলিশ।

নিহত ডা. হামিদ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ডিসপেন্সারিতে কর্মরত অবস্থায় ডা. হামিদকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল সন্ত্রাসী। তবে ধারণা করা হচ্ছে তারা ওইদিন সকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী। সহকর্মীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, সন্ধ্যা থেকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ি এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও অপরজনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ