রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা নেতৃবৃন্দ বলেছেন, চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। সেইসাথে ঘটনার আসল রহস্য উদঘাটন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, নিমতলী ট্রাজেডির পর হাইকোটের রায় বাস্তবায়ন করলে হয়তোবা চকবাজার ট্রাজেডির অবতারণা হতো না।

তারা নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ এবং পরিবারের দায়িত্ব গ্রহণ এবং আহতদের উন্নত চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। সভায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

গতকাল পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার এক সভায় নেতৃবৃন্দ একথা বলেন। ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়ধ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ আবু হানিফ মিয়া।

হাফেজ জয়নুল আবেদীন ডা. কামরুজ্জামান, হাসমত আলী, মুফতী আব্দুল করীম, মাওলানা ইলিয়াস হোসাইন, আতিকুর রহমান, আলআমীন মজুমদার, আব্দুর রাজ্জাক বেপারী, টিএম মাহফুজ, মুফতী ইজাহারুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ