বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গর্ভ ধারণের পর ওষুধ বা অন্য উপায়ে গর্ভপাত ঘটানো জায়েয কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকাল আমাদের সমাজে অহরহ নারীরা নানা ভাবে গর্ভপাত করে।কখনোবা স্বামী চাপে এমনটি করে তারা। গর্ভ ধারণের পর  ওষুধ বা অন্য উপায়ে গর্ভপাত করা হয়। অনেকেই জানতে চান এটা জায়েয কি?

এক্ষেত্রে দেখতে হবে, যদি সন্তানের অঙ্গ- প্রত্যঙ্গ গঠিত হয়ে যায়, যা সাধারণত ১২০ দিন বা ৪ মাসে হয়ে থাকে, এমন অবস্থায় গর্ভপাত ঘটানো না জায়েয ও হারাম। আর যদি সন্তানের অঙ্গ- প্রত্যঙ্গ পূর্ণাঙ্গ রূপে গঠিত না হয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ওষুধের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গর্ভপাত ঘটানোর অবকাশ আছে। তবে এক্ষেত্রে বিশেষ প্রয়োজন ব্যতীত গর্ভপাত ঘটানো মাকরুহ।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ৫/৩২৯, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫/ ৩৬৫, আল রাহরুর রায়েক ৮/৩৭৬, ইমদাদুল ফাতাওয়া ৪/২০২, ফাতাওয়ায়ে রহমানিয়া ১০/১৮১, জাদীদ ফিক্বহি মাসায়েল ৫/১৩১

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ