রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একাধিকবার হজপালন: অতিরিক্ত ফি মওকুফের আশ্বাস সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাধিকবার হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত ফি মওকুফের আশ্বাস দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ২০১৯ সালের হজ মৌসুমে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হতে পারে বলেও জানিয়েছে তারা।

সম্প্রতি মক্কায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয়ে মন্ত্রী ড. সালেহ মোহাম্মদ বিন তাহের বেনতেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্ত হয়।

নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে করার বিষয়টি গভীরভাবে ভাবছে। এ ছাড়া, মিনায় দ্বিতল খাট দেওয়ার সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশিদের জন্য হজকোটা বাড়ানো, এজেন্সি প্রতি হজযাত্রী ১৫০ জন থেকে কমিয়ে ১০০ জন করা, মিনা আরাফা মুজদালিফায় হজযাত্রীদের সেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন– ধর্ম সচিব আনিসুর রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান, কনসাল (হজ) আবুল হাসান ও হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম।

গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল, যাদের আগামী ২ মার্চ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ