রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আদর্শিক রাজনীতি চর্চার বিরোধীরা প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম সার্বজনীন ও পুর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম।ইসলামের বিচার, সমাজ ও অর্থ ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। কাজেই ইসলামকে কোন বিশেষস্থানে বন্দি করে রাখার সুযোগ নেই।

ইসলাম ছাড়া বাকি মতবাদগুলো বার বার অসার ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। যারা সমাজব্যবস্থা ও রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায় তাদের মতলববাজ। আদর্শবান মানুষ ধর্মকে তার প্রাত্যহিক জীবনে অনুশীলন করে। ইসলাম একটি আদর্শিক জীবনব্যবস্থা। এ থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই।

ইসলাম তার আদর্শিক সৌন্দর্য্য ও ঐতিহ্য দিয়ে দেড় হাজার বছর বিশ্বজুড়ে শাসন করেছে। ইসলামী রাজনীতিকে বিরুদ্ধবাদীরা যেভাবে চিত্রায়িত করে তা সত্যের অপলাপ। মূলত ইসলামী রাজনীতি সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, পরমত সহিঞ্চুতা, নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়, যা হাজার বছরের ইতিহাস দ্বারা প্রমাণিত।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) পটুয়াখালী সদরের হেতালিয়া বাধঘাট সংলগ্ন মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের পটুয়াখালী জেলা সভাপতি কে এম ইউনুস আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ। সম্মেলনে ইসলামী আন্দোলন জেলা নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ