রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘মানবিক কারণে হকারদের পুনর্বাসন করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হকার্স শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ভিপি মুহাম্মদ জাকির হোসেন এক বিবৃতিতে বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক।

হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন দরকার। একটি হকারের সাথে একটি পরিবার জড়িত। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না।

পরিবার পরিজনের বরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। এজন্য হকারদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।

তারা বলেণ, বেশকিছু দিন যাবৎ ফুটপাত বন্ধ ধাকায় হকাররা তাদের দোকানপাট খুলতে না পারায় অনেক হকার পরিবার অর্ধাহারে ও অনাহারে মানবেতর জীবন যাপন করছে। তাই হকার পুনর্বাসন করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ