রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা উত্তর, দক্ষিণ সিটি নির্বাচনে সন্তুষ্ট প্রকাশ সিইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার প্রধান (সিইসি) কে এম নূরুল হুদা  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের  ভোটে সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও স্বীকার করেছেন তিনি।

আজ শুক্রবার (১ মার্চ) সকালে ভোটার দিবস উপলক্ষে র্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ, মেয়র পদে ও ইউনিয়ন পরিষদে নির্বাচন/উপ-নির্বাচন হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটির ভোটে ভোটার ছিল উল্লেখযোগ্য হারে কম।

নূরুল হুদা বলেন, ‘ঢাকা সিটির নির্বাচনের মেয়াদ খুব কম, এটা প্রথম কারণ ভোটার কম উপস্থিত হওয়ার। প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এটা দ্বিতীয় কারণ। আবহাওয়া খারাপ ছিল, এসব কারণে ভোটার উপস্থিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘তবে বাইরে যেসব নির্বাচন হয়েছে, যেমন পটুয়াখালী, ঝিনাইদহ, সেখানে প্রচুরসংখ্যক ভোটার উপস্থিত ছিল। সেখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে।’

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ