রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির কারণে কম ছিল ভোটার উপস্থিতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তিন দিনের ছুটি কাটাতে অনেকে বাড়ি যাওয়ায় ঢাকা উত্তর সিটি মেয়র পদে উপনির্বাচনে ভোটার সংখ্যা কম ছিল। চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাসান মাহমুদ বলেন, উপনির্বাচনে সব সময় ভোটার টার্ন আউট কম হয়। এ ক্ষেত্রে মেয়র নির্বাচিত হচ্ছেন মাত্র এক বছরের জন্য। এমনকি কাউন্সিলর যারা হচ্ছেন, তারা এক বছরের জন্য। সেই কারণে ভোটার উপস্থিতি কম ছিল।

দ্বিতীয়ত, তিনদিনের ছুটি পেয়েছিল মানুষ। তিন দিনের ছুটি পাওয়ায় অনেকে বাড়ি চলে গেছেন। প্রচন্ড বৃষ্টির কারণেও অনেকে ভোট দিতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল।

সব মিলিয়ে যে ভোটার টার্ন আউট, সেটি অত্যন্ত সন্তোষজনক বলে আমি মনে করি। বিএনপি জনসমর্থন হারিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম শাখার সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন।

/আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ