মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন

‘নির্বাচন কমিশনের খামখেয়ালীর কারণে ভোটারদের আগ্রহ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের খামখেয়ালীর কারণে নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ নেই। নির্বাচন কমিশনের মত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটিকে প্রশ্নবিদ্ধ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারহীন ও নামমাত্র ভোটার উপস্থিতি প্রমাণ করে সরকার ও নির্বাচন কমিশনের উপর ভোটারদের আস্থা নেই।

২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচনের পর থেকে দেশে যতগুলো নির্বাচন হয়েছে এর কোন একটি নির্বাচনও সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। এর দ্বারাই প্রমাণিত হলো জাতি এ কমিশনকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনসহ সবগুলোতেই ক্ষমতাসীন সরকারী দল ও তাদের সেবাদাস নির্বাচন কমিশন যৌথভাবে একতরফা ও একদলীয় ভোটহীন, ভোটারবহীন, প্রহসনের নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।

প্রশ্নবিদ্ধ এ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে এক কলঙ্কময় দিন। প্রশ্নবিদ্ধ এ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

তিনি আরো বলেন, ভোটের নামে জনগণের সঙ্গে যে প্রতারণা বর্তমান সময়ে চলছে তা সভ্য দুনিয়ায় বিরল। এ অবস্থা চলতে পারে না। আমরা এই সর্বনাশা ভোটের তামাশার পরিবর্তন চাই। আমরা চাই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নিরাপদে ও স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করুক।

বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার যে পাপ করেছে এর পরিণতি একদিন তাদের ভোগ করতে হবে। বর্তমান নির্লজ্জ নির্বাচন কমিশনকেও কেউ ক্ষমা করবে না।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ