রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন একেবারে ত্রুটিমুক্ত হবে না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন একেবারে ত্রুটিমুক্ত হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত কিছু ত্রুটি নিয়েই এগোতে হবে।

শনিবার (২ মার্চ) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটি ওভারকাম করতে হবে। ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তখন এ ধরনের ত্রুটি বিচ্যুতি আসবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশনে আমরা কাউন্সিলর পদ ওপেন করে দিয়েছিলাম। উপজেলায়ও প্রথম ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে চেয়েছিলাম। পরে আমরা তা ওপেন করে দিয়েছি। তাই এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরএম/