মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন

গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে বাসের জন্য নতুন রুট, পারমিট নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রাজধানীতে নতুন করে আর কোনো রুট-পারমিট দেয়া হবে না।

জুলাইয়ের মধ্যে কয়েকটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলবে বলে গণমাধ্যমকে  জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে, বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে পরিচালনা পদ্ধতি তৈরিতে ২০১৮-র সেপ্টেম্বর মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে গঠন হয় কমিটি।

তবে নগরীতে দুইশোর বেশি রুট থাকায় শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে। এ নিয়েই নগর ভবনে সে কমিটির দ্বিতীয় বৈঠক।

সাঈদ খোকন গণমাধ্যমকে বলেন, রাজধানীতে নতুন করে কোন রুটের অনুমোদন দেয়া হবে না। পাশাপাশি এপ্রিল-জুন নাগাদ পরিবর্তন আসবে কিছু রুটে।

এছাড়া আগামী দু'বছরের মধ্যেই রুট রেশনলাইজের মধ্য দিয়ে কোম্পানি গঠন করে নৈরাজ্য বন্ধ হচ্ছে বলেও জানান তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ