রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুড়িহাট্টা ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ৭১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৪৫) নামে আরো একজন মারা গেছেন।  জাকিকের মৃত্যুতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

এর আগে শুক্রবার রেজাউল নামে আরো একজন মারা যান। তার শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল। গত সোমবার আনোয়ার হোসেন নামে আরো একজন মারা যান। আনোয়ারের দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। পরে চিকিৎসাধীন আরো চারজন মারা যান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ