রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ইসলামী শিক্ষার অভাবে মানুষ নৈতিকতাহীন হয়ে পড়ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী শিক্ষার অভাবে মানুষ ক্রমেই নৈতিকতাহীন পড়ছে।

নৈতিকতা বির্বজিত শিক্ষার কুফল সর্বত্র পড়ছে। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলার হার অস্বাভাবিক সংখ্যায় বাড়ছে। পরকীয়ায় আসক্ত নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার ও সমাজে।

এর ফলে পুরো দেশে বিবাহ বিচ্ছেদের হার বেড়েছে। এতে দগ্ধ হচ্ছে পরিবার, ধুঁকছে সমাজ। এর সঙ্গে দাম্পত্য কলহ ও পারিবারিক সদস্যদের হত্যা করার মতো অপরাধও বৃদ্ধি পাচ্ছে। সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষই পরকীয়ায় জড়াচ্ছেন। আর এসবই হচ্ছে অপশক্তির, অপসংস্কৃতি ও আকাশ সংষ্কৃতির কারণে।

ইসলামী শিক্ষার অভাবে মানুষ অপরাধ প্রবণ হয়ে ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এজন্য শিক্ষার সকলস্তরে ইসলামী ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরী।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী তথা কুরআন-সুন্নাহর শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে। ফলে অপরাধ প্রবণতা তাকে গ্রাস করতে পারে না। প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের আদর্শিকভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। নৈতিকতা বির্বজিত শিক্ষার করালগ্রাসে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে।

আজ রবিবার বাদ জোহর রাজধানীর জুরাইনস্থ জামিয়া ফজলুল ঊলুম মাদরাসার খতবে বোখারী অনুষ্ঠানে বোখারী শরীফের দরস প্রদানকালে প্রাসঙ্গিক আলোচনায় তিনি এসব কথা বলেন। মাদরাসার নির্বাহী মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে বোখারী অনুষ্ঠানে মাদরাসা অন্যান্য শিক্ষক, স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসার কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যতদিন কুরআন সুন্নাহর ইলম বাকি থাকবে, মসজিদ-মাদরাসা থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এজন্য ইসলামী শিক্ষার সুতিকাগার মাদরাসাগুলোকে আরো সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে হবে। এজন্য দীন দরদি সকলকে এগিয়ে আসতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ