রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গণফোরামের মনসুর-মোকাব্বিরের শপথ ৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের জয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খানকে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য আগামী ৭ মার্চ (বৃহস্পতিবার) সময় দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের বিজয়ী দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মর্মে সংসদে চিঠি দিলে তাদের জন্য ওই দিন নির্ধারণ করা হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি হলেও বিএনপিসহ তাদের জোট থেকে মোট ৭ জন নির্বাচিত হন।

তাদের মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান জললাভ করেন।

দলীয়ভাবে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত হলেও সেটি উপেক্ষা করেই তারা শপথ নিচ্ছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ