রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাসায়নিকের গুদাম উচ্ছেদে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম উচ্ছেদ করতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স।

আজ (৪ মার্চ) সোমবার একসঙ্গে পাঁচ জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে বলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরিফ আহমেদের নেতৃত্বে একটি দল বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের হরনাথ ঘোষ রোডে অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই হরনাথ ঘোষ রোডের ৯৫/৫ নম্বর হোল্ডিংয়ে একটি একতলা বাড়ির সামনের অংশে রাসায়নিক ও দাহ্য পদার্থের একটি গুদাম পান তারা। ওই গুদামের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

গতকাল অভিযানের প্রথম দিনই আপত্তি করেন স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিকদের অনেকে। রোববার লালবাগের শহীদনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তাদের প্রায় দুই ঘণ্টা একটি প্লাস্টিক কারখানায় অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ