রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদি নাগরিক খালাফ হত্যা মামলার আসামীর ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার রাতে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জেল সুপার শাহজাহান আহম্মেদ রাতে কারাগেটে এক ব্রিফিংয়ে জানান, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড রাত ১০টা ১মিনিটে কার্যকর করা হয়েছে।

সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার মধ্য খোন্তাকাটা এলাকার মৃত. আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি আরবের দূতাবাসে কর্মরত দেশটির নাগরিক খালাফ আল আলী। পর দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।

২০১২ সালের ৩০ ডিসেম্বর নিম্ন আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। হাইকোর্ট ২০১৩ সালের ১৮ নভেম্বর সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তিন আসামি আকবর আলী ওরফে রবি, মো. আল আমিন ও রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন এবং একজনকে খালাস দেন। হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ