রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ওবায়দুল কাদের আর খালেদার চিকিৎসা এক নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তিনি অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। তার সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার চিকিৎসার তুলনা ঠিক নয়।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তার যে অসুস্থতা, সেটার ভাল চিকিৎসা যদি দেশে না হত, তাহলে তাকে আদালতের নির্দেশেই বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদলসহ আওয়ামী লীগের নেতাকর্মী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ