রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘একজন সাবেক প্রধানমন্ত্রীকে নূন্যতম চিকিৎসাও দেয়া হচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, আজকে সরকারের একজন মন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নূন্যতম চিকিৎসা দেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।

বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেলে থাকার সময় প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে গেছেন। তাই আমাদের প্রধান দাবি বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি যেনো বিদেশে অথবা বাংলাদেশে তার পছন্দ মতো চিকিৎসা নিতে পারেন।

আমাদের নেত্রী বলেছেন, পিজি হাসপাতালে তিনি চিকিৎসা পাচ্ছেন না। এখন আবার সেই হাসপাতালের আনার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ