রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে, রক্তে ইনফেকশন উপস্থিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের কিডনিতে ‘ক্রিয়েটিনিনের’ মাত্রা বেড়েছে। রক্তে ইনফেকশনের উপস্থিতি পাওয়া গেছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণে এলেই তার বাইপাস সার্জারি হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা।

এমনটাই  জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মুহা. হারিসুল হক এবং ডা. এসএম মোস্তফা জামান।

এ দুই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ওবায়দুল কাদেরের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি এবং রক্তে ইনফেকশনের উপস্থিতি পাওয়া গেলেও তার শারীরিক অবস্থা উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে। তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সেখানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল (৫ মার্চ) মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিওরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন।

ব্রিফিংয়ে অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বলেন, সোমবার রাত ১১টায় ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসায় জরুরি ভিত্তিতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফিলিপ কোহর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের অন্য সদস্যরা হলেন, কার্ডিও থোরাসিক বিশেষজ্ঞ ডা. সিভাস্তেল কুমার স্বামী, ইনফেকশন বিশেষজ্ঞ ডা. অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডা. হো সি কো এবং আইসিইউ বিশেষজ্ঞ শোং কি মিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ