রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তার শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

দু-একদিনের মধ্যেই তার লাইফসাপোর্টের কৃত্রিম ডিভাইস (যন্ত্রাদি) খুলে ফেলা হবে বলেও জানান তারা।

বুধবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়ে বলেন, বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গে বসেছিলাম। দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারসগুলো দিন দিন ভালোর দিকে যাচ্ছে। উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাড টোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিট খুব ভালা আছে।

এর আগে মঙ্গলবার সকালে সেতুমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ