মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় ফের গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ফের গোলাগুলির খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শহর রাজৌরির কাছে এ গোলাগুলি হয়।

ভারতীয় বাহিনীর দাবি, পাকিস্তানি সেনারাই আগে শেল হামলা চালিয়েছে আর তারা এর জবাবে পাল্টা গুলি ছুড়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দের দাবি, একদিনের মধ্যে তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সকাল সাড়ে ১০টার দিকে নওশেরা ও সুন্দেরবেনি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় তারা (পাকিস্তান) গোলাবারুদ নিক্ষেপ এবং ছোটখাটো অস্ত্র দিয়ে গুলি করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ওই গোলাগুলির জেরে ইতোমধ্যেই রাজৌরি ও পুঁচ জেলার নিয়ন্ত্রণরেখায় থেকে পাঁচ কিলোমিটার দূরে সব স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ