রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘সরকার নির্বাচনের মাজা ভেঙ্গে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে সাধারণ ভোটার তো দূরের কথা সরকার দলীয় ভোটারও উপস্থিত ছিল খুব নগন্য। সরকার নির্বাচনের মাজা ভেঙ্গে দিয়েছে।

তিনি বলেন, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, ডিএনসিসি উপ-নির্বাচনে সেটা আবারও প্রমাণিত হলো। জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এরপরও লাখ লাখ ভোট পড়েছে। গায়েবী ভোটগুলো কে দিলো নগরবাসীর বুঝতে আর বাকী নেই।

এভাবে বেশি দিন চলতে পারে না। দেশবাসী ভোট ডাকাতির অবসান একদিন ঘটাবেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ঢাকা-১৭ আসনের দায়িত্বশীলদের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাষ্টার (অবঃ) ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহ-প্রচার সম্পাদক মুফতী মাছউদুর রহমান, সহ-অর্থ সম্পাদক ডাঃ মজিবুর রহমান, মনির হোসেন, আব্দুল্লাহ মামুন সানু, তানভীর প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ