শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাংলাদেশে আইসিসির তদন্ত দল, রোহিঙ্গা মুসলমান গণহত্যার প্রমাণ সংগ্রহ করবে তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করতে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশে আসা এ দল আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অবস্থানকারী রোহিঙ্গাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে তারা।

আইসিসির বরাত দিয়ে বেনার ডটঅরজ এ খবর প্রকাশ করেছে। আইসিসি তদন্ত দলের এই সফরের উদ্দেশ্য- তদন্ত নয়; প্রাথমিক তথ্য সংগ্রহ।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে নিরপেক্ষ প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন।”

বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম শহীদুল হক বেনারকে জানান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং তার সঙ্গে বৈঠক করবেন নেদারল্যান্ডস থেকে আসা এই তদন্তকারীরা।

“বৈঠকগুলোর পরে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে,” বলেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, আইসিসির প্রধান আইনজীবী ফেতৌ বেনসুদার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দলটি ঢাকায় পৌঁছেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সাত দিনের সফরের অধিকাংশ সময় রোহিঙ্গাদের সাথে কাটাবেন তদন্তকারীরা।

এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বেনারকে বলেন, “আইসিসির তদন্ত দলটি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করবে।”

কক্সবাজারের স্থানীয় পুলিশ সূত্র জানায়, আগামী ৮ থেকে ১২ মার্চ বিভিন্ন শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে প্রতিনিধি দলটি।

“বাংলাদেশে থেকে ফিরে এই দলটি যে প্রতিবেদন আদালতে জমা দেবে, তার ওপর শুনানিতে নির্ধারিত হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অপরাধের পূর্ণ তদন্ত হবে কিনা,” বেনারকে বলেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

তিনি আরো বলেন, “এই প্রতিনিধিদলের সদস্যরা মূলত তদন্ত প্রক্রিয়ায় বিশেষজ্ঞ।”
তারা এমন এক সময়ে এসেছে যার মাত্র দুই