মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

বাংলাদেশ-সৌদি আরবের ২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।বাংলাদেশে একশো মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট করবে সৌদি আরবের বিখ্যাত আল আফনার কোম্পানি। এছাড়া বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সামগ্রিক কারখানা গড়ে তুলবে দেশটির বিখ্যাত প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সৌদি প্রতিনিধিদলের সংলাপ অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

সংলাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সংলাপে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আল কাসাবি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে ‘এশিয়ান টাইগার’ হিসেবে উল্লেখ করে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়টি ‘গুরুত্বের’ সঙ্গে দেখছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহও প্রকাশ করে বাংলাদেশি ব্যবসায়ীদের রিয়াদে আমন্ত্রণ জানান মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ