রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

তারা বলেন, কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে।

শুক্রবার (৮ মার্চ) কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

তিনি জানান, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া কাদেরের হৃদযন্ত্র কাজ করছে।

এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামি, ওবায়দুল কাদেরের চিকিৎসার অগ্রগতি নিয়ে ব্রিফ করেন। ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

আগামীকাল (শনিবার) স্থানীয় সময় সকাল এগারটায় মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ চিকিৎসার সবশেষ অগ্রগতি ব্রিফ করবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ