রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনী বিধিভঙ্গের আভিযোগে ৬ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে আজকের মধ্যে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩ ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এসব নির্বাচনী এলাকায় প্রচার শেষ হচ্ছে আজ শুক্রবার মধ্যরাতে। স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি।

ইসির সহকারী পরিচালক আশাদুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের এমএ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেনকে ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেয়া হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ