রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল বিজয় লাভ করেছে।

২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ দুই দফা ভোট শেষে শুক্রবার মধ্যরাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এতে ২৭টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এর মধ্যে ৯টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদ পেয়েছেন তারা।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সিনিয়র সহসভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদ পেয়েছে।

নির্বাচনে এবার ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল।

তবে দুদিনব্যাপী ভোটগ্রহণে ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন। বাকি ৮ হাজার ৫৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ