রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডাকসুতে কারচুপি; মামলার পরামর্শ চিফ রিটার্নিং অফিসারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রার্থীদের ওপর হামলা ও ভোটে কারচুপির বিরুদ্ধে মামলা করারও পরামর্শ দিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

আজ সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে চারটায় নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ভোট বর্জন করা ছাত্রসংগঠনগুলোর প্রার্থীরা। সেখানে তিনি এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে যেসব ঘটনাকে আপনারা অপ্রীতিকর হিসেবে চিহ্নিত করেছেন সেগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি।

ভোট বর্জন করার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন ছাত্ররা। তারপর প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করতে তারা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গিয়ে মৌখিকভাবে ফল ঘোষণা স্থগিতের আহ্বান জানান।

রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে তাদের লিখিত অভিযোগ দিতে বলেন। ভোট বর্জনকারীদের পক্ষে ছাত্র ফেডারেশন –সমর্থিত স্বতন্ত্র জোটের উম্মে হাবীবা বেনজির, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাশেদ খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান ও প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী অভিযোগপত্র লেখেন।

অভিযোগপত্রে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রদানে বাধা, ভোট কারচুপি, প্রার্থীদের ওপর হামলা, ভোট বাক্স নিয়ে লুকোচুরি, ভোটার লাইনে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পরে ডাকসুতে যোগ্য নেতা নির্বাচন ছিল শিক্ষার্থীদের আশা। ব্যালেট পেপারে আগে থেকে ছিল মারা ছিল বলে শিক্ষার্থীদের অভিযোগ। এর জেরে  ধরেই ছা্ত্রলীগ বাদে সকল দল ভোট বর্জন করে। জায়গায় বিক্ষোভ মিছিল চলে। বিকেলে ভিসির বাড়িতে অবস্থান করে শিক্ষার্থীরা।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ