মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ভোট সুষ্ঠু হয়েছে: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার দুপুরে এই দাবি করেন তিনি।

ভিসি ড. আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে- এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।

এর আগে সকাল ৮টায় দেশের 'দ্বিতীয় পার্লামেন্ট' হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুরে ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করে ছাত্রলীগ ছাড়া নির্বচনে অংশগ্রহণকারী অন্য সব প্যানেল। একই সঙ্গে অবিলম্বে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে তারা।

এছাড়াও মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্যানেলগুলো। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ