রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুফতি আবুল কালাম যাকারিয়া’র ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসান-এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান।

এক শোক বার্তায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবড়ীর মুহতামিম আল্লামা মাহমূদুল হাসান বলেন, মজলিসে দাওয়াতুল হকের একনিষ্ট একজন কর্মী ছিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া। তার ইন্তেকাল আমাদের জন্য অত্যন্ত শোকের।

তিনি আরও বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. একজন চিন্তাবিদ আলেমে দীন ছিলেন। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহবান করেছেন আমৃত্যু। তার খেদমত দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

উল্লেখ্য, আজ (১১ মার্চ) বিকাল ৫ টার দিকে এ আলেমে দীন মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান। তার নামাজে জানাজা আগামীকাল সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ