রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুফতি আবুল কালাম যাকারিয়া’র ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, বাংলাদেশ ওলামা পরিষদ ও খাদিমুল কুরআন পরিষদ সিলেট এর সভাপতি, হযরত হোসাইন আহমদ মাদনী রহ. এর খলীফা শায়খ আব্দুল হক গাজীনগরীর জামাতা মুফতী আবুল কালাম জাকারিয়ার (৬২)ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ এবং জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করেন।

নেতৃবৃন্দ উনার পরিবার-পরিজন ও হিতাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন উনার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট আলেমেদ্বীন ও একজন বিদগ্ধ মুনাজিরকে হারিয়েছে।

মুফতি আবুল কালাম যাকায়িা রহ. এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশম্ভরপুর থানার বাঘুয়া গ্রামে। উনি তিন ছেলে, তিন মেয়ে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র-ভক্ত ও গুণাগ্রাহী রেখে যান।

তার জানাজা আগামীকাল সকাল ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা পরবর্তী হযরত শাহজালাল রহ. এর দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ