রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুফতি আবুল কালাম যাকারিয়া'র মৃত্যুতে মজলিসে তালিমুস সুন্নাহ'র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম ফকিহে মিল্লাত শায়েখে দেওনার খলিফা আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মজলিশে তালিমুস সুন্নাহ বাংলাদেশ।

আজ সন্ধ্যায় মজলিশে তালিমুস সুন্নাহ বাংলাদেশের মহাসচিব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়, ‘দেশের শীর্ষ আলেম, মজলিশে তালিমুস সুন্নাহ'র শুরা সদস্য আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহ. এর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের সকল সদস্যদের প্রতি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি। একই সাথে ইসালে সোয়াবের উদ্দেশ্যে কোরআন খতম দেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করছি।’

মুফতি সাহেবের ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আল্লাহ হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান কনরন। আমীন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ