রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছেন খালেদা জিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরাতন কারাগারে থাকা বেগম জিয়াকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানা যায়। তবে সেখানে তাকে কবে নেয়া হবে তা এখনো ঠিক হয়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই মহিলাদের একটি আলাদা কারাগার হচ্ছে। সেখানেই তাকে রাখা হবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, প্রায় ৩০০ নারী বন্দীর জন্য একটি কারা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেটা যেহেতু আলাদা জেল সেখানে আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আলাদা জেলার থাকবে আলাদা সুপার থাকবে।

তিনি বলেন, জেলের মধ্যে যেকোনো বন্দী থাকতে পারে। খালেদা জিয়া থাকবে কিংবা অন্য কেউ থাকবে না বিষয়টা এমন নয়। যেহেতু মহিলাদের একটা জেল হচ্ছে সেখানে উনাকে রাখা হতে পারে। এখন যদি তাকে কাশিমপুরের মহিলা জেলে পাঠানো হয় তাকে কাশিমপুরও যেতে হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ