মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মদিনা মুনাওয়ারায় মহানবীর (সা.) জুমার প্রথম খুতবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামদ, ও সানা আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করি। তারই কাছে মদদ, হেদায়েত ও ক্ষমা প্রার্থনা করি। আমার ঈমান তার উপর। আমি তাঁর নাফরমানি করি না। যারা নাফরমানি করে তাদের সাথে আমি শত্রুতা পােষণ করি।

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া ইবাদতের যােগ্য আর কেউ নেই। তিনি অদ্বিতীয় এবং লা-শরিক। মোহাম্মদ সা. তার বান্দা ও রাসুল।

তিনি মুহম্মদকে সা. আলো, হেদায়েত ও নসিহত সহকারে এমন এক যুগে পাঠিয়েছেন যখন অনেক কাল থেকে দুনিয়াতে কোন নবী আসেননি। যখন জ্ঞান হ্রাস পেয়েছিল ও গােমরাহী বেড়ে গিয়েছিল।

আমাকে আখেরী যামানায় পাঠানো হয়েছে, যখন কিয়ামতও নিকটবর্তী এবং দুনিয়ার মত্যু আসন্ন। যে আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করে সেই সঠিক পথে, যে তার হকুম মানেনি সে পথভ্রষ্ট মর্যাদা থেকে বিচ্যুত এবং কঠিন গােমরাহীর মধ্যে লিপ্ত।

হে মুসলমান ! আমি তোমাদেরকে তাকওয়ার অসিয়ত করছি। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের উত্তম অসিয়ত হল তাকে আখেরাতের জন্য উদ্বুদ্ধ করা এবং আল্লাহকে ভয় করার কথা বলা।

হে মানুষ! আল্লাহ, যে সব বিষয় নিষেধ করেছেন তা পরিহার কর। এর চেয়ে বড় কোন নসিয়ত নেই এবং কোন জিকিরও নেই। স্মরণ রেখাে, আল্লাহকে ভয় করে যে কাজ করে, আখেরাতে তাকওয়া তার জন্য উৎকৃষ্ট সাহায্যকারী।

যখন কোন ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক প্রকাশ্যে ও গােপনে সঠিক করবে এবং এ ব্যাপারে তার নিয়ত পবিত্র থাকবে তখন তার এ কাজ দুনিয়াতে প্রশংসিত হবে এবং মত্যুর পর (যখন মানুষের আমলের গুরত্ব ও প্রয়োজন অনুভূত হবে) এক ভাণ্ডারে পরিণত হবে।

যদি কেউ এরুপ না করে তাহলে তার যে পরিণতি হবে তার উল্লেখ রয়েছে নিম্নোক্ত আয়াতের মধ্যে : মানুষ চাইবে তার আমল যেন তার থেকে দূরে রাখা হয়। আল্লাহ, তার সত্তা সম্পর্কে তােমাদের ভয় প্রদর্শন করবেন এবং তিনি তার বান্দাদের প্রতি অতি মেহেরবান।

যে ব্যক্তি খােদার হকুম সত্য মনে করে এবং তাঁর ওয়াদা পূরণ করে তার জন্য এই ইরশাদে-ইলাহী রয়েছে যে, আমাদের কাছে কথার পরিবর্তন হয় না এবং আমরা বান্দাদের উপর জুলুম করি না।

হে মুসলমান, তোমà